দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভার উপজেলায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি নামজারি করার সময় এক দালালকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিসে জমির নামজারি আবেদন শুনানির সময় দালাল আশরাফ উদ্দিনকে আটক করা হয়। তিনি ভাকুর্তা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন জানান, মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আশরাফ উদ্দিন একাধিক মামলা করেছে। শুনানির সময় বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে এই কাণ্ড স্বীকার করে।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করারও নির্দেশ দেওয়া হয়, যাতে চক্রের অন্যান্য অংশগ্রহণকারীদের শনাক্ত করা যায়।
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আশরাফ উদ্দিনের বিরুদ্ধে পূর্বেও একাধিক হত্যাকাণ্ডের মামলা রয়েছে।
এমএস/