দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের আশুলিয়ায় একটি মার্কেটের মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মার্কেটটির নিচ তলার দুটি দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটার বস্তা জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
জানা গেছে, নবীনগর সেনা মার্কেটের নিচ তলার দুটি মুদি দোকানে খাদ্য অধিদপ্তরের ১৫০ বস্তা চাল ও ৩২ বস্তা আটা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) আশুলিয়া ইউনিটের সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ওই মার্কেটের সেকেন্দার আলীর দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা জব্দ করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ স্টোরের মালিক সার্জেন্ট (অব.) সেকেন্দার আলীকে ১ লাখ টাকা ও ফরহাদ স্টোরের মালিক মো. রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএ