• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ

রূপগঞ্জে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনে হামলা

রূপগঞ্জ প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৬, ১৬:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্ধারিত পরিমাণের বেশি তেল না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে হামলা, মারধর ও তেল লুটের ঘটনা ঘটেছে। এ সময় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধর করা হয় এবং জোরপূর্বক মোটরসাইকেলে তেল ভরে টাকা না দিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর কর্তৃপক্ষ ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার বেলা ১১টার দিকে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ থাকা ফিলিং স্টেশনটি পুনরায় চালু করা হয়।

ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকারি নিয়ম অনুযায়ী তারা মোটরসাইকেল ও প্রাইভেটকারে অকটেন সরবরাহ করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে করে ১৫-১৬ জন যুবক স্টেশনে এসে নিয়ম ভেঙে তাদের চাহিদা মতো অকটেন দিতে চাপ দেয়। কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে তারা উত্তেজিত হয়ে ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করে।

একপর্যায়ে তারা জোরপূর্বক টাকা না দিয়ে মোটরসাইকেলে অকটেন নিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, ‘ফিলিং স্টেশন বন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা পুনরায় চালু করা হয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

নওগাঁয় গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৪

তিনি আরও বলেন, ‘তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি পাম্পে নজরদারি বাড়ানো হয়েছে এবং কোথাও তেলের সংকট থাকলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/অ

  • রূপগঞ্জ
  • ফিলিং স্টেশন
  • হামলা
এ সম্পর্কিত আরও খবর
শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১
শরীয়তপুরে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১
ইরানের ২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭ ড্রোন হামলার দাবি
ইরানের ২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭ ড্রোন হামলার দাবি
মেহেরপুরে ফিলিং স্টেশনে সংঘর্ষ, পুলিশ সদস্য আহত
মেহেরপুরে ফিলিং স্টেশনে সংঘর্ষ, পুলিশ সদস্য আহত
দুবাইয়ে ইউক্রেন থেকে আনা প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
দুবাইয়ে ইউক্রেন থেকে আনা প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে ইরান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।