দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় জেলা পিরোজপুর পরিষদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন, জিপি সৈয়দ সাব্বির আহমেদসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তার নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন দোয়া মোনাজাত পরিচালনা করা। দোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, তারেক রহমানের সফলতা কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং পিরোজপুর জেলার উন্নয়ন কামনা করা হয়।
আরএ