দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়া মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘বুঝেশুনে ঈমানের সঙ্গে বিএনপি করতে হবে। প্রথমে প্রতিটি পরিবারে বিএনপির কমিটি গঠন করতে হবে। পরিবারের সদস্যদের বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বোঝাতে হবে। নিজে করবে বিএনপি, স্ত্রী ও ছেলেমেয়ে অন্য দল করবে— এ ধরনের বিএনপি আমরা চাই না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
বক্তারা খালেদা জিয়ার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরএ