• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

পিরোজপুরে ২৫০ কোটি টাকার আমড়ার বাণিজ্য

পিরোজপুর প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সুপারি ও পেয়ারার জনপদ হিসেবে পরিচিত পিরোজপুরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা হয়ে উঠেছে আমড়া। পেয়ারা মৌসুম শেষ হতেই জেলাজুড়ে শুরু হয় জিআই স্বীকৃত বরিশালের আমড়ার জমজমাট বাণিজ্য। দেশজুড়ে ব্যাপক চাহিদা থাকায় জেলার বিভিন্ন উপজেলায় আমড়া চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বর্তমানে এ অঞ্চলে প্রতি মৌসুমে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমড়া কেনাবেচা হচ্ছে। এতে সমৃদ্ধ হচ্ছে স্থানীয় কৃষি অর্থনীতি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘদিন ধরে পেয়ারা উৎপাদনের জন্য পরিচিত পিরোজপুর বর্তমানে আমড়া উৎপাদনেও দেশের শীর্ষস্থানীয় জেলা। বরিশালের আমড়া জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এ ফলের চাহিদা ও খ্যাতি আরও বেড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদন হয়েছে পিরোজপুরে।

জেলার ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও নাজিরপুর উপজেলায় আমড়ার ভালো ফলন হয়। তবে উৎপাদনে এগিয়ে রয়েছে নেছারাবাদ। বিশেষ করে আটঘর-কুড়িয়ানা অঞ্চলে পেয়ারা মৌসুম শেষ হওয়ার পরপরই আমড়া সংগ্রহ ও বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েন কৃষক ও ব্যবসায়ীরা। আগে এ অঞ্চলের কৃষকদের প্রধান আগ্রহ ছিল পেয়ারা চাষে। তবে আমড়ার চাহিদা ও ভালো দাম পাওয়ায় এখন অনেকেই এ ফল চাষে ঝুঁকছেন। আকারে বড় ও স্বাদে মিষ্টি হওয়ায় স্থানীয় আমড়ার সুনাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

পেয়ারা মৌসুম শেষ হওয়ার পরপরই শুরু হয় আমড়া সংগ্রহ ও বেচাকেনা। ভোর থেকে দুপুর পর্যন্ত খাল ও নদীপথে নৌকাভর্তি আমড়া নিয়ে পাইকারি মোকামে আসেন কৃষকেরা। সেখানে চলে দরদাম, বাছাই ও পরিবহনের প্রস্তুতি। মানভেদে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। স্থানীয় ব্যবসায়ীরা এসব আমড়া কিনে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় পাঠান।

নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি এলাকার কৃষক এনামুল হক শিকদার (৪৫) জানান, প্রাকৃতিক কারণে এ বছর আমড়ার ফলন খুব একটা ভালো হয়নি। তবে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আমড়া চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আগে এ এলাকার কৃষকদের মূল মনোযোগ ছিল পেয়ারা চাষে। এখন ভালো দাম ও তুলনামূলক কম উৎপাদন খরচের কারণে অনেকেই আমড়া চাষে আগ্রহী হচ্ছেন।

নাজিরপুর উপজেলার দিঘিরজান এলাকার কৃষক সুজন চন্ড ঢালী (৫৫) জানান, জিআই স্বীকৃতির কারণে দেশের বিভিন্ন প্রান্তে বরিশালের আমড়ার চাহিদা বেড়েছে। এতে আগামীতে পিরোজপুরে আমড়ার উৎপাদন আরও বাড়বে বলে আশা করছেন তিনি। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে ও কম ঝুঁকিতে আমড়া চাষ করে লাভবান হওয়া যায়। তবে এ খাতের আরও উন্নয়নে সরকারি প্রশিক্ষণ ও সুদমুক্ত ঋণ প্রয়োজন। এসব সহায়তা পেলে আমড়া চাষ এ অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে।

ইন্দেরহাট এলাকার পাইকারি ব্যবসায়ী সালাম খান (৪৮) বলেন, অল্প বিনিয়োগ ও সীমিত পরিচর্যায় আমড়া উৎপাদন করা যায়। বাজারে চাহিদা থাকায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। পেয়ারা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমড়ার বেচাকেনা শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে আমড়া সংগ্রহ করে আড়তে আনা হয়। পরে সড়কপথে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও প্রতি মৌসুমে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমড়া কেনাবেচা হয়।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

আমড়ার বাণিজ্য ঘিরে জেলায় তৈরি হয়েছে মৌসুমি কর্মসংস্থান। নৌকা থেকে আমড়া খালাস, বাছাই, বস্তা ও ঝুড়িতে ভরা এবং পরিবহনের কাজে যুক্ত রয়েছেন কয়েক হাজার শ্রমিক। নেছারাবাদ উপজেলার জিন্দাকাঠি এলাকার শ্রমিক সুরের কুমার নালা (২৮) বলেন, আমড়ার মৌসুমে আড়তে কাজ করে প্রতিদিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করেন তিনি। এ সময় কাজের সুযোগের পাশাপাশি তাদের আয়ও বেড়ে যায়।

পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, অনুকূল পরিবেশ ও জিআই স্বীকৃতির কারণে কৃষকেরা আমড়া চাষে আগের চেয়ে বেশি উৎসাহিত হচ্ছেন। জেলায় ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে। উৎপাদনের দিক থেকে পিরোজপুর জেলা শীর্ষে রয়েছে। প্রতি মৌসুমে বিপুল অঙ্কের আমড়া বেচাকেনার মাধ্যমে জেলার গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হচ্ছে।

যে আই

  • আমড়া
এ সম্পর্কিত আরও খবর
ঝালকাঠিতে ১২ কোটি টাকার আমড়া, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা
ঝালকাঠিতে ১২ কোটি টাকার আমড়া, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা
আমড়ার এত গুণ!
আমড়ার এত গুণ!
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X