দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের তিন উপজেলার ১০টি গ্রামের ৮ শতাধিক পরিবার শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করেছেন।
সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় মোল্লাবাড়ি জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া, সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া এবং নাজিরপুর উপজেলার রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকায় পৃথক সময়সূচিতে জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার ছয়টি গ্রামে প্রায় ৬ শতাধিক পরিবার, কাউখালীর কয়েকটি ইউনিয়নে প্রায় ৭৫ থেকে ৮০টি পরিবার এবং নাজিরপুর উপজেলার একটি গ্রামে প্রায় ৫০টি পরিবার সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করেছেন।
ইমামরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে ঈদের নামাজ আদায় করা হয়েছে।
স্থানীয়দের মতে, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রায় ১৩০ বছর ধরে এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
এমএস/