• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ

ঈদকে ঘিরে প্রস্তুত রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

রূপগঞ্জ প্রতিনিধি
  ২১ মার্চ ২০২৬, ১২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্কে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পূর্বাচল নতুন শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পার্ক ও রিসোর্টগুলো ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পূর্বাচলের বিভিন্ন সেক্টরে আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রাইড সংস্কারের মাধ্যমে নতুন রূপ দেওয়া হয়েছে বিনোদন কেন্দ্রগুলোকে।

বিশেষ করে দাউদপুরের শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা সুমাত্রা কিংডম, জিন্দা এলাকার জিন্দা পার্ক, মাহনার সুবর্ণগ্রাম, পূর্বাচল ৩ নম্বর সেক্টরের সি-শেল পার্ক, মুড়াপাড়ার রাসেল পার্ক, পলখানের নিঝুম পল্লী ও কাঞ্চনের পন্ডস গার্ডেনসহ জনপ্রিয় স্পটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রতিবছরের মতো এবারও ঈদ উপলক্ষে রূপগঞ্জ ভ্রমণপিপাসুদের অন্যতম গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ এখানে ঘুরতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয়ে গড়ে ওঠা এসব স্থানে ঈদের সময় দর্শনার্থীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।

পূর্বাচলের ৩০০ ফিট সড়ক সংলগ্ন নীলা মার্কেট, জিয়া চত্বর, ফারুক মার্কেট, ১১ নম্বর সেক্টর ও ২১ নম্বর লেক এলাকাতেও ঈদকে ঘিরে মেলার আদলে নানা আয়োজন রাখা হয়েছে। গ্রামীণ আবহ ও আধুনিক বিনোদনের মিশেলে এসব স্থানে ভিন্নমাত্রার পরিবেশ তৈরি হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে।

বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষ জানায়, ঈদের বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি স্থানে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা কর্মী বৃদ্ধি এবং জরুরি সেবার ব্যবস্থা রাখা হয়েছে যাতে পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা নির্বিঘ্নে সময় কাটাতে পারেন।

আরও পড়ুন

ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়ার ঈদ জামাত

বরিশালে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত

ঝালকাঠিতে অর্ধশতাধিক পরিবারের আগাম ঈদ উদযাপন

সি-শেল পার্কের ব্যবস্থাপক জয়নাাল বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি। টানা ছুটি ও উৎসবের আমেজে মানুষের আগ্রহ বেশি থাকবে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, ‘ঈদে মানুষের ভিড় বাড়বে—এটি মাথায় রেখে আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। দর্শনার্থীরা যাতে নিরাপদে পরিবার নিয়ে ঘুরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এমএস/

  • রূপগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু
দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু
রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।