দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।
শুক্রবার সকাল ৮টায় দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও পর্দার আড়ালে একই জামাতে নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. আমিনুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে গ্রামের কিছু পরিবার বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।
ঈদের নামাজ শেষে গ্রামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবং ঘরে ঘরে মিষ্টান্ন ও বিভিন্ন খাবার প্রস্তুত করা হয়।
স্থানীয়রা জানান, চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে ঈদ উদযাপনের এই প্রথা তারা দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।
এমএস/