• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

এইচএসসির ফলে বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

ঝালকাঠি প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৬, ১৮:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠিতে। জেলার চারটি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে দেখা গেছে হতাশাজনক চিত্র। বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঝালকাঠি জেলা থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৫৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৪৬ জন। জেলায় পাসের হার ৩৫ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৮ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, ঝালকাঠি সদর উপজেলায় ১ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৮২ জন। নলছিটিতে ১ হাজার ৫৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৫৪ জন। রাজাপুরে ৯৬৪ জনের মধ্যে পাস করেছে ২৬৮ জন এবং কাঁঠালিয়ায় ৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪৯ জন।

ফলাফল বিপর্যয়ের বিষয়টি সামনে আসার পর শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষা প্রশাসনের তদারকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।

এদিকে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফলে উদ্বেগ প্রকাশ করেছেন। ৩১ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে দেওয়া এক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তিতে তিনি এ পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গণবিজ্ঞপ্তিতে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল তুলে ধরে তিনি বলেন, শিক্ষার এমন নিম্নমান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীদের মেধা ও ভবিষ্যৎ নিয়ে জবাবদিহি নিশ্চিত করার সময় এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, নিয়মিত ক্লাসের অভাব, নিবিড় তদারকির দুর্বলতা এবং দায়িত্ব পালনে শৈথিল্য শিক্ষার্থীদের এমন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। শিক্ষার পরিবেশ ও মান নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাঁঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে একজন। আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে ২৩১ জনের মধ্যে পাস করেছে ১১৭ জন। তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি কলেজে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১০ জন এবং জিপিএ-৫ পেয়েছে একজন। পশ্চিম ছিটকী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ জন।

অন্যদিকে, রাজাপুর উপজেলার আলহাজ্ব লালমোন হামিদ মহিলা ডিগ্রি কলেজে ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২১ জন। জিপিএ-৫ পেয়েছে তিনজন। বড়ইয়া ডিগ্রি কলেজে ২৮৯ জনের মধ্যে পাস করেছে ৮৯ জন। রাজাপুর সরকারি কলেজে ১৬৪ জনের মধ্যে ৪২ জন এবং আব্দুল মালেক ডিগ্রি কলেজে ৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৮ জন উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত দুইজনের মরদেহ পৌঁছাল গ্রামে, এলাকাজুড়ে শোকের মাতম

শিক্ষাসংশ্লিষ্ট সচেতন মহলের দাবি, শুধু উদ্বেগ প্রকাশ বা দায় চাপানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ চিহ্নিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পর্যালোচনা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান, নিয়মিত ক্লাস নিশ্চিত করা এবং শিক্ষকদের জবাবদিহির আওতায় আনার কার্যকর উদ্যোগ নিতে হবে।

তাঁদের মতে, শিক্ষার মানোন্নয়নে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনেও এমন ফলাফল অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ঝালকাঠির শিক্ষাব্যবস্থার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে শিক্ষা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ জরুরি।

এমএস/

  • এইচএসসি
এ সম্পর্কিত আরও খবর
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ
শিক্ষককে দায় ও মা-বাবার প্রতি অনুশোচনা করে চিরকুট লিখলেন অকৃতকার্য শিক্ষার্থী, অতঃপর...
শিক্ষককে দায় ও মা-বাবার প্রতি অনুশোচনা করে চিরকুট লিখলেন অকৃতকার্য শিক্ষার্থী, অতঃপর...
জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ
জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X