দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানী। পরে সকাল ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী।
জানা গেছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার প্রায় ৫০টি গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।
স্থানীয়রা জানান, ১৯২৮ সাল থেকে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা সাপেক্ষে তারা ঈদ পালন করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছা রয়েছে।
এদিকে একযোগে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে ধর্মীয় নেতারা বলেন, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সে অনুযায়ী ঈদ পালন করা হয়।
এমএস/