দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভুবনেশ্বর ব্রিজসংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশজুড়ে নদী-নালা ও খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।
পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা এবং ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/