দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার সদর উপজেলায় র্যাবের অভিযানে একটি বিদেশি বার্মিজ গানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা মো. আবু বক্কর প্রামানিক (৫৮) ও মো. ইসলাম প্রামানিক (৪৮)।
র্যাব-১২ সূত্র জানায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি অভিযানিক দল সদর থানার হরিনারায়নপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি বার্মিজ গান, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
জে আই