দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী সায়েব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি সায়েব আলী।
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাতেই তারা আখাউড়া থানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সায়েব আলীর মুক্তি দাবি করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও ধাওয়ার অভিযোগ ওঠে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মো. আতাউল্লাহ বলেন, সায়েব আলী আওয়ামী লীগের নেতা নন এবং দলটির কোনো পদেও নেই। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির লোকজন প্রতিহিংসাবশত এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, থানার ফটকে পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনার সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু। তিনি বলেন, বিস্ফোরক মামলায় একজনকে গ্রেপ্তারের পর এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে বিশৃঙ্খলা করছিলেন। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন কয়েকজন বিএনপি নেতাকর্মী পরিস্থিতি মীমাংসার চেষ্টা করেন।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন-সংক্রান্ত বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার ফটকে আসেন। সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কিছু সমস্যা হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যে আই