দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা (স্বরূপকাঠি) এলাকায় গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদী সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল প্রায় ৫টার দিকে ইটভাটার শ্রমিকরা নদীর ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউ নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে এনে নির্জন স্থানে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের সার্কেল এসপি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
জে আই