• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ  

ময়মনসিংহ প্রতিনিধি
  ১৪ মার্চ ২০২৬, ০৮:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমরা আহ্বান জানাবো অতি দ্রুত অবিলম্বে ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে ( সাহাব উদ্দিন চুপ্পু) অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই গণহত্যায় নির্বিকার ছিলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন-আমরা নির্বাচনকে সম্মান জানিয়ে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বত্ত্বেও আমরা সংসদে গিয়েছি। কারণ এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষকে বাস্তবায়ন করার জন্য এবং সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্য এবং মেনডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ফ্যাসিস্টের দোসর মুক্ত সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে এই সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সাথে অংশগ্রহণ করলেও দেখা গেলো- ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেটার সাথে এক ধরনের প্রতারণা করা হলো। মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। কিন্তু আমাদের সে সুযাগ না দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিয়ে দিয়েছেন। এর ফল স্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করে চলে এসেছি।

ইফতার পূর্ব অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন- আমরা নতুন বাংলাদেশ পড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলন নিয়ে অনেক চাঁদাবাজী হয়, বাসস্ট্যান্ডে চাঁদাবাজী হয় এবং শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে নিয়ে অনেকে ব্যাবসা করতে চায়। আমি এসে দেখলাম- এই শহরে ট্র্যাফিক জ্যাম অনেক, খুবই বাজে অবস্থা। এটা বিভাগীয় শহর কিন্তু গোছানো কিছুই নেই। আমরা দোয়া করবো- যারা জনগণের সেবা করতে চায় তারা যেন এই ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করতে পারে।

আরও পড়ুন

ঈদের আগে বাবার অপেক্ষায় তিন শিশু ও স্ত্রী

এ সময় অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করে নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন- বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেব অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে, আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি- আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দারাজ করুক। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করতে পারেন।

এ সময় বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, এনসিপির নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম, ইকরাম এলাহী খান প্রমুখ।

জে আই

  • এনসিপি
  • নাহিদ ইসলাম
  • রাষ্ট্রপতি
এ সম্পর্কিত আরও খবর
এনসিপির দুই নেতাকে শোকজ
এনসিপির দুই নেতাকে শোকজ
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন
রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।