দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধীদের জের ধরে প্রতিপক্ষের ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার ইছাপুর গ্রামের লিটনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে একই বাড়ীর শাহাদাত ও বিল্লালের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধীদের জেরে থানায় অভিযোগ দায়ের নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শাহাদতের বাবা আবুল বাশার পেছন থেকে বিল্লালের ঘাড়ে ঘুসি মারে। এতে করে বিল্লাল মাটিতে লুটিয়ে পড়লে শাহাদাত ও আবুল বাশার পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বিল্লালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জে আই