• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর

নেছারাবাদে জেলেদের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ 

পিরোজপুর প্রতিনিধি
  ১৩ মার্চ ২০২৬, ২৩:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার জলাবাড়ী ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল বিতরণকে ঘিরে জনপ্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়নের ৩৩৫ জন জেলের কাছ থেকে মোট ৩৩ হাজার ৫০০ টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জেলেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, সরকারি কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে চাল বিতরণের আগে গোডাউন থেকে ইউনিয়ন পরিষদে চাল আনা, পরিবহন ও শ্রমিক খরচের কথা বলে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে।

জলাবাড়ী ইউনিয়নের জেলে সোহাগ খান অভিযোগ করেন, চাল দেওয়ার কথা বলে তার কাছ থেকেও ১০০ টাকা নেওয়া হয়েছে। কিন্তু তিনি নিজে না গিয়ে ছেলেকে পাঠানোয় তাকে চাল দেওয়া হয়নি।

আরেক জেলে মো. রিয়াজ হোসেন বলেন, গোডাউন থেকে চাল আনতে পরিবহন ভাড়া ও শ্রমিক খরচ লাগে। পাশাপাশি যারা বসে চাল বিতরণ করেন তাদের জন্যও কিছু খাবারের খরচ হয়। এসব কারণেই জেলেদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন জেলে সমিতির সভাপতি মো. আলম মিয়া বলেন, গোডাউন থেকে ইউনিয়ন পরিষদে চাল আনতে কিছু খরচ হয়েছে এবং কিছু আনুষঙ্গিক ব্যয়ও রয়েছে। এসব খরচের জন্য জেলেদের কাছ থেকে ১০০ টাকা করে সংগ্রহ করা হয়েছে। তিনি দাবি করেন, সংগৃহীত টাকা ইউনিয়ন পরিষদের সচিবকে দেওয়ার জন্য সমিতির সম্পাদক তোফাজ্জেলের কাছে জমা রাখা হয়েছে।

তবে ইউনিয়ন পরিষদের সচিব মো. দিদারুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আজ ৩৩৫ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আমার জানা মতে, গোডাউন থেকে এখানে চাল আনতে টনপ্রতি প্রায় ৪০০ টাকা খরচ হয়। তবে আমি কারও কাছ থেকে টাকা নেইনি।”

আরও পড়ুন

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ দুই ইউনিটের একটির উৎপাদন চালু

চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা বিশ্বজিৎ বলেন, জেলে প্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগ তিনি শুনেছেন। সাধারণত অনেক ইউনিয়নে চাল আনতে জেলেদের পক্ষ থেকে কিছু টাকা তোলা হয়। তবে এখানে নেওয়া টাকার একটি অংশ খরচ হয়েছে এবং সামনে আবার চাল দেওয়া হলে নতুন করে টাকা নেওয়া হবে না বলেও তিনি জানান।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, সরকারি চাল বিতরণে কোনো টাকা নেওয়ার বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জে আই

  • চাল বিতরণ
  • টাকা আদায়ের অভিযোগ
এ সম্পর্কিত আরও খবর
রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগ
ভিজিএফ চাল বিতরণে জনপ্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগ
গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে পচা চাল বিতরণ
গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে পচা চাল বিতরণ
ইন্দুরকানীতে সরকারি খাদ্য গুদাম থেকে পঁচা চাল বিতরণ
ইন্দুরকানীতে সরকারি খাদ্য গুদাম থেকে পঁচা চাল বিতরণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।