দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রূপগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যাবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে তিনজন মাদক কারবারি থানায় আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) তারা রূপগঞ্জ থানাতে এসে আত্মসমর্পণ করেন। পরে মুচলেকা নেওয়ার পর স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী ব্যাপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে থানায় এসে আত্মসমর্পণ করেন এবং ভবিষ্যতে আর মাদক ব্যাবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এই অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেন এবং মাদক ব্যাবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-১ আসন), তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রত্যেককে একটি করে জায়নামাজ ও টুপি উপহার দেন বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
জে আই