দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশের বেশি বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবস্থিত মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পুকুরে মাছ ধরার জন্য সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকালে পানি কমে গেলে মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরানোর সময় পানির মধ্যে একটি মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি প্রায় এক মাস আগের। মরদেহ পচে যাওয়ায় এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
/অ