দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক উকিলের সহকারী নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাইসাইকেল যোগে কুড়িগ্রাম জজ কোর্ট যাচ্ছিলেন। জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/