দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্বকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতিসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার সময় রাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এলাঙ্গী গ্রামের মোশাররফ হোসেন কালু, বিএনপি স্থানীয় নেতা খাইরুল ইসলাম ও রাসেল আহমেদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তি করা হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দীন কালুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
তবে, সকাল ১০টা থেকেই উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালুর লোকজন নিয়ে কড়ইগাছি মোড়ে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারগিদুল ইসলামের লোকজন রাইপুর ইউনিয়ন পরিষদের ভেতরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিল। ঘটনাস্থলে বর্তমানে বিপুল পরিমাণ সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, সরকার পরিবর্তনের পরপরই রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুকে সরিয়ে দিয়ে ওয়ার্ড সদস্য সারগিদুল ইসসলামকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কিন্তু বিএনপির উপজেলা কমিটির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও তাদের লোকজন দাবি করেছেন, সারগিদুল ইসলাম অবৈধভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া গরিবদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সুযোগ সুবিধা তার নিজের লোকজনের মধ্যে ভাগ বাটোয়ারা করছেন। এর প্রতিবাদ জানাতে আজকে বিএনপির স্থানীয় লোকজন এখানে এসেছে।
আরএ