• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও

নারীর ক্ষমতায়নই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  ১০ মার্চ ২০২৬, ১৩:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নারীর ক্ষমতায়নই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ঠাকুরগাঁও জেলার মধ্যে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বাড়ির প্রধান নারীরাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন। তিনি এই কার্ডটা কী কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু তার হাতে একটি কার্ড থাকবে। এটি নারীর ক্ষমতায়ন—তার হাতে একটি অস্ত্র তুলে দেওয়া, যাতে তিনি বলতে পারেন, আমার শক্তি আছে, আমার ফ্যামিলি কার্ড আছে।’

দুর্নীতিবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এখানে কাজ করতে এসেছি, কাজ করবো। যদি দেখা যায় কেউ কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, তার কোনো ক্ষমা নাই। আমরা কোনো ক্ষমা করবো না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।’

নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘আমরা দ্রুত কাজ শুরু করেছি। আমি আসতে আসতে হিসেব করছিলাম—সরকারে আসার ২২ দিন হয়েছে। এই ২২ দিনের মধ্যেই আমরা কিন্তু ফ্যামিলি কার্ড আপনাদের সামনে নিয়ে এসেছি। সেই সঙ্গে আমরা ১০ হাজার টাকা সুদসহ কৃষিঋণ মাফ করে দিয়েছি কৃষকদের। কেউ না পেলে পাবেন, এটা ঘোষণা হয়ে গেছে।’

তিনি বলেন, ‘খাল খনন শুরু হয়ে গেছে। আগামী ১৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তার বাবা জিয়াউর রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল খনন শুরু হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয় সেই পানিটাকে আমরা জমা রাখবো। আর খরার দিনে যখন আমাদের পানির অভাব হবে, তখন এই পানি আমরা ব্যবহার করবো।’

মির্জা ফখরুল বলেন, ‘বিগত ১৫ বছর দেশে কোনো আইনকানুন ছিল না। ১৫ বছর যা খুশি তাই করে গেছে, টাকা ছাড়া কেউ কোনো কার্ডও কেউ পায়নি। আমরা যে ফ্যামিলি কার্ড দিলাম— এর জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে? কাউকে কোনো টাকা দিতে হয়নি, টাকা দিতে হবেও না। আবারও বলছি প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ডটি পাবেন। সুতরাং অস্থির হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘প্রত্যেক মাকে ক্ষমতায়িত করতে চাই, শক্তি বাড়াতে চাই। এমনিতেই আমাদের মায়েরা সবচেয়ে বেশি সংগ্রাম করে, একটা পরিবারের জন্য তার সংগ্রাম সবচেয়ে বেশি।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই অনুষ্ঠানে সবার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডকে বেছে নিয়েছেন পাইলট প্রজেক্ট হিসেবে।’

আরও পড়ুন

রূপগঞ্জে শীতলক্ষা নদী পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

/অ

  • নারীর ক্ষমতায়ন
  • ফ্যামিলি কার্ড
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এ সম্পর্কিত আরও খবর
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
বাঞ্ছারামপুরের ৮৬ নারী সদস্য পেলেন ফ্যামিলি কার্ড
বাঞ্ছারামপুরের ৮৬ নারী সদস্য পেলেন ফ্যামিলি কার্ড
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।