দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খইসার গ্রামে শীতলক্ষা নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রবিউল আউয়াল রবিন (২৫) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার যহুদা সরদারপাড়া গ্রামের মনজুরুল কাদের ছেলে।
রূপগঞ্জ থানার নৌ পুলিশের এস আই রঞ্জন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, রবিউল আউয়াল (২৫) প্রাণ-আরএফএল এর কর্মী। তার স্বজনদের দাবি, শনিবার কর্মস্থল থেকে সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথায় পাওয়া যায়নি। পরে শীতলক্ষ্যার পাড়ে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ