দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় এক বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবচর উপজেলার পাচ্চর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
অভিযানে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন পাঁচ্চর এলাকায় ফুটপাত দখল করে বিভিন্ন দোকান বসিয়ে অসাধু ব্যবসায়ীরা রমরমা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করে।
এ সময় একটি বেকারিতে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় বেকারি মালিককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, মহাসড়কের পাশেই এ সকল অবৈধ দোকানের জন্য রাস্তায় সবসময় জ্যাম লেগে থাকতো। তাই আজ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও লাইসেন্স না থাকায় একটি বেকারি মালিককে জেল দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
/অ