দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। এই লক্ষ্য অর্জনে সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সোমবার (৯ মার্চ) বিকেলে স্বরূপকাঠি কাউখালী নৈকাঠির পিরোজপুর অংশের নাপিতখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, আগামী ৫ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের স্বপ্ন পূরণ হবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, স্বরূপকাঠি পৌর বিএনপি'র সভাপতি কাজী কামাল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি'র নেতৃবৃন্দ। /অ