দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিতাইগঞ্জ এলাকায় এক পুলিশ সদস্যকে আটকে ছুরির ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে উদ্ধার করে এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
জেলা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান দায়িত্ব পালনরত অবস্থায় মোটরসাইকেল যোগে শৌচালয়ের উদ্দেশ্যে রওনা হন। এসময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ছুরির ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল লুট করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তাসমিন আক্তার বলেন, লুট হওয়া সরকারি পিস্তল উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/