দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ পুলিশের আয়োজনে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।
সফরকালে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদরের শ্রীশ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এবং প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের চেতনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এমএস/