দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় তরমুজ চাষিদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামে এক চাষি গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) ভোলা সদরের রাচাপুর ইউনিয়নের ভোলার চরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর আহত রিয়াজ, ফয়সাল, জুয়েল, রিপন ও সিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত চাষি সুমন সর্দার জানান, ভোলার চরে ২'শ একর জমিতে তরমুজের আবাদ করেছেন চাষিরা। ফসল পাকার পর রোববার ভোরে সেই তরমুজ কাটতে যান তারা। এ সময় হালিম, মিন্টু ইকরাম, সেলিম খাঁ চাঁদার দাবিতে তাদের বাধা দেয়। উভয় গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে চাষিদের ওপর এলোপাথাড়ি গুলি চালায় জলদস্যুরা। এতে একজন গুলিবিদ্ধ ও ৫জন আহত হন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে।
এদিকে প্রভাবশালী কয়েকটি চক্রের ছত্রছায়ায় চরে হামলা, লুটপাট ও দখলদারিত্বের কারণে অতিষ্ঠ চাষীরা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
/অ