দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতদলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টায় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগর এলাকার মো. ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি এলাকার মো. মহসীন মিয়া (৪০)।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, রাতে পিকআপটি সংকেত দিলে ডাকাত দলের সদস্যরা পিকআপ থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয় এবং তাদের সঙ্গে থাকা ১টি ধারালো রামদা, ১টি চাপাতি, ১টি দেশীয় তৈরি ধারালো ছুরি, ১টি টি লোহার কাটার, ৩টি লোহার রড, ১টি লোহার শাবল, ৩টি পুরাতন সুতি গামছা, ৫টি ধারালো ব্লেড, ও ৩ টি কালো রঙের মাস্ক উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।
/অ