দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা মারা গেছেন। দুর্ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল ৪টার দিকে।
নিহতের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি ছেলের চালানো মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। চেকপোস্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির বালিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’
নিহতের মৃত্যুতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী গভীর শোক প্রকাশ করেছেন। তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান।
এমএস/