দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের অংশগ্রহণে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
বক্তারা যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি যাকাত ফান্ডে নিয়মিত যাকাত প্রদানের আহ্বান জানান।
এমএস/