দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জে নুরজাহান বেগম (৫০) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এর আগে দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ভাটেরহৃদ গ্রামে নিজ বসতঘরের টয়লেটে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুরজাহান বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী আবুল কালামের স্ত্রী এবং তিনি ৪ সন্তানের জননী।
তার মেয়ে নুর সুলতানা তানহা বলেন, ‘কলেজ থেকে বাড়িতে ফিরে দেখি টয়লেটে গলাকাটা অবস্থায় মা পড়ে আছে। আমি চিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে মাকে হাসপাতালে নিয়ে যায়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম জানান, নুরজাহান বেগম বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত ছিলেন। এনজিওর লোকজন তাদের বাড়িতে এসে বসে থাকতো টাকার জন্য। ঘটনাটি রহস্যজনক।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আখন জানান, গলাকাটা অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ‘নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় গভীর জখমের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
/অ