দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরিন বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম ওই এলাকার বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে যান। সেখানে ঘরের ভিতরে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসা হয়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ ও স্বামীর সঙ্গে মান-অভিমানের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/