দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি কুমিল্লা থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম মোহাম্মদ আলী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় নেতাকর্মীরা নুরুল আমিনকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি মাথা, মুখ ও কোমরে আঘাত পেয়েছেন।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, সংসদ সদস্য নুরুল আমিন আজ সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লা যান। ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়ি এড়াতে গিয়ে তার গাড়িটি সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে।
বারইয়ারহাট পৌরসদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বেলা ৩টা ৪০ মিনিটে নুরুল আমিনকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তার মুখ, মাথা ও কোমরে আঘাতের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
এমএস/