দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল সদর উপজেলার বড়কুলো গ্রামে বাবা-ছেলেসহ চারজন হত্যার ঘটনায় ছয়জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনা ঘটেছে সোমবার ভোররাতে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রকিবুর হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হলেও এ পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মরদেহের ময়নাতদন্ত চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে।
র্যাব-৬ বনি শিকদার (৩৩) আটক করা হয়েছে। তিনি তারাপুর গ্রামের আমিন শিকদারের ছেলে। এছাড়া ডিবি পুলিশ হালিম ফকির (৬০)-কে আটক করেছে, তিনি বড়কুলো গ্রামের মৃত লালন ফকিরের ছেলে। থানাপুলিশ আরও চারজনকে আটক করেছে—কালিয়া উপজেলার খড়লিয়া গ্রামের তুজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০), সদর উপজেলার তারাপুর গ্রামের তৈয়ব সিকদারের ছেলে লাজুক বা সূর্য্য সিকদার (৩২), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০) ও রুহুল মোল্যার ছেলে সদর মোল্যা (৩৬)।
স্থানীয়রা জানান, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের বিরোধ চলছিল। এই সংঘর্ষের জের ধরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫) ও ফেরদৌস (৫০)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। অন্যদিকে খায়ের মোল্যার সমর্থক ওসিবুর রহমান (৪০)-ও নিহত হন।
এমএস/