দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে তাসলিমা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা ওই গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের কন্যা। তিনি এক সন্তানের জননী।
থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিজ বাড়ির কাজের সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত হন।
পরিবারের লোকজন তাকে দ্রুত সাপলেজা ইসলামী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই