দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে পেটের ভেতরে ইয়াবা বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
আটক যুবকের নাম মোহাম্মদ মাসুদ রানা (১৮)। তিনি যশোরের শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়া গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ হোসেন আলীর ছেলে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক দেড়টার দিকে যশোর শহরের কোতোয়ালী মডেল থানাধীন মনিহার সংলগ্ন নড়াইল সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।
জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে আনুমানিক দুই হাজার থেকে দুই হাজার দুইশ’ পিস ইয়াবা পেটে বহন করে যশোরে নিয়ে আসেন।
পরে টয়লেটের মাধ্যমে ইয়াবা বের করার জন্য মঙ্গলবার সকাল ছয়টার দিকে র্যাবের পাহারায় তাকে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
জে আই