দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গাঁজা সেবনকালে মো. হাজিকুল খান (৩৫) এবং ইয়াবা সেবনকালে মো. আরব আলী (৩২) আটক হন। তারা দুজনই আলোকদিয়া গ্রামের বাসিন্দা।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরার পরিদর্শক মো. বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে দুটি ভ্রাম্যমাণ আদালত মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা সেবন এবং জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই