দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আমিরসহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ বাজার ও মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা জামায়াতের আমীর খোন্দকার সাইলাইন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও জামায়াতের সমর্থক মতিউর রহমান।
রোববার (৩০ জুলাই) সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেবি