দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বসতঘরে আগুনে পুড়ে দেবর ও ভাবি মারা গেছে। রোববার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ইমরান হোসেন (২৬) ও নাছরিন আক্তার (২৩)।
স্থানীয়রা জানায়, সকালে বৌলতলী এলাকার কাজিপাড়া গ্রামের নুর ইসলামের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তে দুটি ঘরে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এসময় ঘরে থাকা ইমরান ও নাছরিন পুড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
লৌহজং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দুটি ঘর পুরো পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে বসতঘরে আগুন লাগতে পারে।