দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর পটুয়াখালীর বাউফল উপজেলায় খাল থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে বাউফল থানা।
নিহত যুবকের নাম মো. রাকিব মৃধা (২৫)। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। স্থানীয়ভাবে তিনি ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন।
বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলাম জানান, রোববার বিকেলেও রাকিবকে এলাকায় দেখা গেছে। তবে রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ বিষয়ে পুলিশকে আগে থেকে কিছু জানানো হয়নি।
তিনি আরও জানান, বিকেলে স্থানীয়রা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত করা হয়।
এদিকে বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
জে আই