দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নিজ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। এর আগে সকালেই জেলা পুলিশ লাইন্সে নিরাপত্তা কার্যক্রম নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ৪৯৬টি কেন্দ্রের মধ্যে ২১৫টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’, ১৯৮টিকে ‘গুরুত্বপূর্ণ’ এবং ৮৩টিকে ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুজন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পুরো জেলায় মোট ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। মাঠে সক্রিয় থাকবে পুলিশের ৩৭টি মোবাইল টিম, ৬টি স্ট্রাইকিং ফোর্স, ৮৮ জন স্পেশাল ফোর্স, ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এছাড়া ৭৩২ জন সেনাবাহিনী ও ৪০ জন বিমান বাহিনীর সদস্য, ১০ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র্যাব, চর এলাকায় ৩২ জন কোস্টগার্ড সদস্য এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি দায়িত্বে থাকবেন।
এমএস/