দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দলটির নেতাদের অভিযোগ, বিএনপির কিছু সন্ত্রাসী রাতের আঁধারে পরিকল্পিতভাবে ওই কার্যালয়ে আগুন দেয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের অভিযোগ, বিএনপির কিছু সন্ত্রাসী রাতের আঁধারে পরিকল্পিতভাবে ওই কার্যালয়ে আগুন দেয়। ঘটনায় কার্যালয়ের আসবাবপত্র, ব্যানার, দলীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
জামায়াতের স্থানীয় এক নেতা বলেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। ভিন্নমত দমনে প্রতিপক্ষ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এদিকে এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাজনৈতিক সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন।
এবি/