দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট খোয়া যাওয়া একটি শটগানসহ হারেজ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হারেজ আলীর পুরাতন বাড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে খোয়া যাওয়া পুলিশি শটগানটি উদ্ধার করা হয়।
অভিযানের পর হারেজ আলীকে উদ্ধার করা শটগানসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার শটগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খোয়া যাওয়া শটগান উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় হারেজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
জে আই