দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল তার নির্বাচনী ইশতাহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সখিপুর থানার চরভাগায় নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ২০ পৃষ্ঠার এই ইশতাহার উপস্থাপন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে ১৪টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
ইশতাহারে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো হলো, সুশাসন, আইনশৃঙ্খলা ও জনসেবা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অর্থনীতি ও বিনিয়োগ, সামাজিক ন্যায়বিচার, অবকাঠামো ও চরাঞ্চল উন্নয়ন, যুব কর্মসংস্থান, প্রবীণ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কল্যাণ, পর্যটন ও ইকো পার্ক, প্রবাসী কল্যাণ ও দক্ষতা উন্নয়ন, খেলাধুলা ও সংস্কৃতি, এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা।
অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, নির্বাচিত হলে নড়িয়া–সখিপুরে সুশাসন প্রতিষ্ঠা ও দ্রুত জনসেবা নিশ্চিত করে একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে। কৃষি ও মৎস্য খাতের আধুনিকায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করা হবে, পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদার এবং নারী ও যুব সমাজকে ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি।
ইশতাহারে অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল উন্নয়ন, প্রবাসী কল্যাণ এবং সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ নড়িয়া–সখিপুর গড়ে তোলার অঙ্গীকার করা হয়।
জে আই