দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে চারদফা হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী হান্নানসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, খাজুরিয়া বাজার ও রুপসা বাজারসহ চার দফা হামলার ঘটনা ঘটে। এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকরা মিছিল নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করে।
রাতে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান দাবি করেন, তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। তিনিসহ ২০ জন আহত হয়েছেন।
আগামী ২৪ ঘণ্টা মধ্যে বিএনপির নামধারী হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে বলেও জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এবি/