দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কণ্ঠ–এর যুগ্ম সম্পাদক সাংবাদিক সাঈদ খান বলেছেন, একটি পক্ষ ইসলামকে বিক্রি করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা ধর্মের ধুয়ো তুলে জান্নাত–জাহান্নামের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ট্যাবুর মধ্যে বন্দি করে মব সৃষ্টি করছে, যার ফলে মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় শহরের বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের মধ্যে অধ্যক্ষ আলমগীর হোসেনের ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও কুশল বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সাঈদ খান।
তিনি বলেন, এই ধরনের রাজনীতি যারা করছে, তাদের সাধারণ মানুষ প্রশ্ন করতে পারছে না। কিন্তু মানুষ তাদের মতামত, প্রত্যাশা ও অধিকার আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে প্রতিষ্ঠা করবে।
সাঈদ খান আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গ্রামীণ নারী সমাজকে বিভিন্ন তালিমের মাধ্যমে গৃহবন্দী করে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এবং তাদের নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা গ্রামে গ্রামে মা–বোনদের বলছি মৃত্যুর পরের ফয়সালা মৃত্যুর আগে হয় না। আল্লাহ যদি ভবিষ্যৎ দেখার অধিকার কাউকে দিতেন, তাহলে রাসুলুল্লাহ (সাঃ)-কেই দিতেন। তাকেও এই অধিকার দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, মৃত্যুর পরের ফয়সালা আমরা কেউই জানি না। তাই আমাদের দায়িত্ব হলো ভালো কাজ করা, সুন্দর সমাজ গড়া এবং ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করা।
সাঈদ খান বলেন, বাংলাদেশ সৃষ্টির সঙ্গে জড়িত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার তারেক রহমান মদিনার সনদের আলোকে দেশ পরিচালনার চেষ্টা করবেন।
তিনি দাবি করেন, বাংলাদেশি জাতীয়তাবাদই মুক্তি ও সমৃদ্ধির একমাত্র পথ, আর এর প্রতীক ধানের শীষ। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
জে আই