দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানের নির্দেশে শরীয়তপুর সদর হাসপাতালে আহত চিকিৎসক ডা. নাসির আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। রোববার বিকেল ৬টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে আহত চিকিৎসকের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক ড. আব্দুস সালাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, ডা. আবুল কেনান, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ ও ডা. আমিরুল ইসলাম পাভেল।
এমএস/