দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতি করে সম্পদ করিনি, রাজনীতি করে আমাদের নতুন বাড়িঘর তৈরি করিনি। উল্টো রাজনীতি করে সম্পদ খুইয়েছি, বাবার সব সম্পদ বিক্রি করে দিয়েছি। সুতরাং আমানত খেয়ানত করার কোনো ভয় নেই। এটা আপনারা নিশ্চিন্ত থাকেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের সমবায় মার্কেটে ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করেছি, আমি সেই জেনারেশনের মানুষ; যখন ১৯৭১ সালে যুদ্ধ হয় তখন আমি মাস্টার্স শেষ করেছি। আমি কিন্তু সেই যুদ্ধটাকে ভুলতে পারি না। একইসঙ্গে ২৪-এর জুলাই অভ্যুত্থান সেটাকেও ভুলতে পারি না। এই দুটোকে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমি অনুরোধ করবো, আসুন আমরা আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের চেয়ারম্যান তারেক রহমানের খুব ইনোভেটিভ আইডিয়া আছে, তারও সৃজনশীল মন আছে; অনেক কিছু নতুন করতে চান। যে কাজগুলোতে আমরা সহযোগিতা করতে পারি। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।’
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী ও কর্মচারীদের কাছে ধানের শীষে ভোট চান।
এই সভায় ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী নেতা, কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/অ